Nawsad Siddique: কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে অমিত শাহকে ফের আবেদন জানালেন নৌশাদ সিদ্দিকি

কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে অমিত শাহকে ফের আবেদন জানালেন নৌশাদ সিদ্দিকি। মনোনয়ন পর্বের শুরু থেকে ভাঙড়ে অশান্তি। শুধু আইএসএফ নয়, কোনও বিরোধী দলকেই মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। অভিযোগ করে কমিশনে ধর্নায় আইএসএফ বিধায়ক। আটকালেন কমিশনারের গাড়ি। চোখের সামনেই দলীয় কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাঁকে। অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন নৌশাদ সিদ্দিকি। গত মাসেও নিরাপত্তা চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছিলেন আইএসএফ বিধায়ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola