NCC : এনসিসির ফান্ড বন্ধ করে দিল রাজ্য সরকার, চূড়ান্ত সমস্যায় ক্যাডেটরা
ABP Ananda | 26 Oct 2022 12:35 PM (IST)

‘এনসিসির ফান্ড বন্ধ করে দিল রাজ্য সরকার’। ‘টাকা না পেয়ে চূড়ান্ত সমস্যায় এনসিসি’। ডিজি এনসিসিকে চিঠি লিখে সমস্যার কথা জানালেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এডিজি। ‘মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ’। ‘মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে ফান্ড চেয়ে দরবার’। তারপরেও সুরাহা হয়নি বলে অভিযোগ। ‘টাকার অভাবে ক্যাম্পের আয়োজন করতে পারছে না এনসিসি’। ক্যাম্প না হওয়ায় সমস্যায় পড়ছেন ক্যাডেটরা। ফান্ড না আসা পর্যন্ত নতুন করে ক্যাডেট না নেওয়ার সিদ্ধান্ত। প্রতিরক্ষা মন্ত্রকে বিষয়টি জানিয়েছেন এনসিসি-র ডিজি।