✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Neet Scam: 'নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল', চাঞ্চল্যকর স্বীকারোক্তি অখিলেশের

ABP Ananda  |  21 Jun 2024 02:58 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি । নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের । গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের । নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের । কোটায় থেকে ছেলে নিট-এর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ


ডাক্তারির প্রবেশিকা NEET-এর প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক-সহ বেনজির দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের আবহেই এবার, অনিয়মের আশঙ্কায় বাতিল করা হল UGC-র NET যার জেরে মঙ্গলবার নেওয়া পরীক্ষা, বাতিল করা হল ২৪ ঘণ্টার মধ্যে। যার জেরে ঝড় উঠেছে গোটা দেশে।হঠাৎই দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন ও ভবিষ্য়ৎ, দুই N-এর ঝটকায় অন্ধকারে। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। NEET-এ কেলেঙ্কারি-অনিয়ম-দুর্নীতির মতো ভয়ঙ্কর সব অভিযোগ। আর এবার আরেক সর্বভারতীয় পরীক্ষা NET-এও বেনিয়মের আশঙ্কায়, পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই তা বাতিল করা হল। পরপর এই দুটি ঘটনা, পরীক্ষা ব্য়বস্থার ওপর ভারত জোড়া অসংখ্য় ছাত্র-ছাত্রীর যে আশা-ভরসা, তা মুহূর্তের মধ্য়ে নড়িয়ে দিয়েছে। ডাক্তারি পড়ার সুযোগ পেতে হলে সাড়ে তিন ঘণ্টার সর্বভারতীয় পরীক্ষায় বসতে হয়। নাম 'ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট', সংক্ষেপে এনইইটি বা ‘নিট’।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Neet Scam: 'নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল', চাঞ্চল্যকর স্বীকারোক্তি অখিলেশের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.