Chandra Bose: মেরুকরণের রাজনীতি করতে দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, বললেন চন্দ্র বসু
বিজেপি ছেড়ে এবার কী তৃণমূলের পথে বিজেপি নেতা চন্দ্র বসু? মন্তব্যে জল্পনা। তাঁকে বলতে শোনা গেল, "বিজেপি তো এখন তৃণমূলের বি টিম হয়ে আছে। সুযোগ পেলে এ টিমে যাওয়ার কথা ভাবব।" মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকার পরদিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা চন্দ্র বসুর। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় বংলায় সব ধর্মকে ঐক্যবদ্ধ করে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। মেরুকরণের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি।" মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ভূয়সী প্রশংসা বিজেপি নেতা চন্দ্র বসুর। বললেন, "বিজেপিতে কাজ করার সুযোগ পাইনি, ওরা আমার কথা শোনেনি। ধর্মের রাজনীতি এরাজ্যের মানুষ গ্রহণ করবে না।"
Tags :
Mamata Banerjee Bangla News Bangla News Live TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News