SSC Scam: SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ! Bangla News

SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ চাকরিপ্রার্থীদের। নতুন করে মামলার অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল শুনানির সম্ভাবনা। অভিযোগ, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মেধা তালিকায় নাম না থাকা এবং মেধা তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন হাইজাম্প করে তালিকার ওপরে উঠে এসেছেন বলে অভিযোগ উঠেছে। ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করে SSC।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola