TMC: দিদির সুরক্ষাকবচের পর এবার পঞ্চায়েত ভোটের মুখে 'তৃণমূলে নব জোয়ার'কর্মসূচি তৃণমূলের | ABP Ananda LIVE
ABP Ananda | 21 Apr 2023 08:13 AM (IST)

দিদির সুরক্ষাকবচের পর, এবার পঞ্চায়েত ভোটের মুখে টানা দু মাসের কর্মসূচি নিল তৃণমূল। ২৫ এপ্রিল থেকে ২ মাসের জন্য শুরু হচ্ছে 'তৃণমূলে নব জোয়ার'। দিনহাটা থেকে শুরু হয়ে এই জনসংযোগ যাত্রা শেষ হবে সাগরে। টানা দু মাস রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে কি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধাক্কা খাওয়া দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের কৌশল?