Panchayat Election : জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক, কড়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের
শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক নিয়োগ করবেন প্রিসাইডিং অফিসারকে। জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পৌরসংস্থার কর্মচারীদের নিয়েই ভোটগ্রহণের দল গঠন। প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে ভোটদানকারী দলের সদস্য হিসাবে নিয়োগ নয়। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার ভোটদানকারী দলের সদস্য রাখা যাবে না। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের।