Kolkata Crime: ৫০ লক্ষ টাকা ফেরত চাওয়ায় নিমতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। ABP Ananda Live
West Bengal News: ৫০ লক্ষ টাকা ফেরত চাওয়ায় নিমতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। ভবানীপুরের (Bhowanipur) ব্যবসায়ীকে টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিমতায় ব্যবসায়ীর অংশীদার অনির্বাণ গুপ্তর বাড়ি থেকে উদ্ধার দেহ নিহত ব্যবসায়ীর নাম ভাবিয়া লাখানি (Bhabia Lakhani)। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল তোলার অভিযোগ। 'সোমবার অফিস মিটিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী'। দুপুর ৩টে নাগাদ শেষবার কথা, তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল ফোন, দাবি পরিবারের। ব্যবসায়ীর ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল শোভাবাজার এলাকায়, দাবি পুলিশ সূত্রের। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নিহত ব্যবসায়ীর অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ, আটক আরও এক। ABP Ananda LIVE