Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

Continues below advertisement

ABP Ananda LIVE: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা? নানামহলে উঠছে সেই প্রশ্ন। কারণ, তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। আর জি কর-কাণ্ডের পর প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, নির্মল ঘোষের তত্ত্বাবধানেই হাসপাতাল থেকে দেহ বের করে বাড়িতে নিয়ে আসা হয়। তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় দেহ। আজও অভয়ার মা এবং বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেছেন, এরাই তাঁর মেয়ের মৃতদেহের তড়িঘড়ি শেষকৃত্য় করে তথ্য প্রমাণ লোপাট করেছিল। বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভায় শপথগ্রহণের আগে, শিয়ালদা আদালতে গিয়ে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্য়ান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়-এর গ্রেফতারির আবেদন জানান অভয়ার মা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola