Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী
ABP Ananda | 01 Jul 2023 05:21 PM (IST)

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের মূল দাবি নস্যাৎ। নির্বাচন কমিশনের নোটিসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই। 'কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় টহলদারি, নাকা চেকিং এবং মানুষের আস্থা অর্জনের কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে', 'আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে'।