Kunal Ghosh : জগদীপ ধনকড়কে সমর্থনের কোনও বিষয় নেই, অশোক গহলৌতের মন্তব্য প্রসঙ্গে কুণাল
মমতার মতো কড়া নেত্রীকে কী ম্যাজিক করলেন ধনকড় ? কোন ম্যাজিকে মমতাও ভোটিংয়ে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন ? রাজস্থান বিধানসভায় উপরাষ্ট্রপতিকে প্রশ্ন অশোক গহলৌতের। ৩ বছর আপনার সঙ্গে মমতার সম্পর্ক দেশজুড়ে আলোচনার বিষয় ছিল। কিন্তু কোন ম্যাজিকে উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত তৃণমূল ? রাজ্যপাল হিসেবে ধনকড়-মমতার সংঘাতের প্রসঙ্গ তুলে প্রশ্ন গহলৌতের। এপ্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, "এর সঙ্গে জগদীপ ধনকড়কে সমর্থনের কোনও বিষয় নেই। যে পদ্ধতিতে বিরোধী শিবির তৃণমূলের সঙ্গে আলোচনা না করে প্রার্থী দিয়েছিল, সেই পদ্ধতির প্রতিবাদ করতে ভোটদানে বিরত থাকা হয়েছে।"
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Kunalghosh Jagdeepdhankar