Nojore 9ta Chatjalidi: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ফের করোনায় মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ১১৩ জন সংক্রমিত

২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২০১৭-র তালিকা বেআইনি। ২৬৯জনকে চাকরি থেকে বরখাস্ত, বেতন বন্ধের নির্দেশ।
টেট-দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে পর্ষদ সভাপতি-সচিব। ৩ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ। সিবিআইকে এফআইআর দায়ের করতে বলল হাইকোর্ট।
বিধানসভার গেটের বাইরে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তুলকালাম।
রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাস। পক্ষে ভোট ১৬৭, বিপক্ষে ৫৫। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা।
মুখ্যমন্ত্রী কেন আচার্য? প্রতিবাদে বিক্ষোভ। রাজনীতিকরণের চেষ্টা, আশঙ্কা বিরোধীদের। বিশ্বভারতীর উদাহরণ টেনে পাল্টা সওয়াল শিক্ষামন্ত্রীর।
বিল নিয়ে গণনার সময় বিভ্রাট! গরমিল নিয়ে অভিযোগ ওঠার পরেই হইচই। ভুল স্বীকার করলেন বিধানসভার কর্মী। তদন্তের নির্দেশ অধ্যক্ষের।
ফেল করেও পাস করানোর দাবিতে ছড়াচ্ছে বিক্ষোভ! সল্টলেকে তুলকালাম। সবাই পাস করবে এমন নয়, জানিয়ে দিলেন সংসদ চেয়ারম্যান।
দেড়মাস পরও সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি। ২৬ জুন পর্যন্ত ছুটি। দিল্লি বোর্ডের কাছেও রাজ্যের অনুরোধ। পড়াশোনা নিয়ে শিক্ষামহলে আশঙ্কা।আরও গরমের ছুটি!
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আদালতে সিবিআইয়ের প্রথম চার্জশিট।দীপক, নরেন কান্দু-সহ চার্জশিটে ৫জনের নাম।
মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় রাজ্য সরকারের স্বস্তি। হস্তক্ষেপ করল না হাইকোর্ট। সিবিআই চেয়ে অধীরের করা মামলা খারিজ। শেয়ার-মামলায় স্বস্তি
ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ। কিছুটা হাঁটার পরে গাড়িতে চেপে ইডি দফতরে রাহুল। ২ দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
দিল্লি থেকে কলকাতা। রাহুলকে ইডির তলবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ। একই আশঙ্কা তৃণমূলেরও। খারিজ বিজেপির।
২৩ জুন ত্রিপুরায় ৪টি কেন্দ্রে উপনির্বাচন। কাল আগরতলায় অভিষেকের রোড শো। মমতা ছাড়াও প্রচারে শত্রুঘ্ন, দেব, মিমি, সায়নী।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ফের করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ১১৩জন সংক্রমিত। পজিটিভিটি রেট প্রায় ৩ শতাংশ। দেশে দৈনিক আক্রান্ত কিছুটা কমল।
কিছু চ্যানেলে উস্কানিমূলক খবর সম্প্রচারের অভিযোগ। শান্তি বজায় রাখতে কড়া নির্দেশ নবান্নের। কেবল টিভি নিয়ম মেনে বিরত থাকার অ্যাডভাইসরি।