Nojore 9ta: কেকের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ, গ্রেফতার রোদ্দুর রায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2022 09:34 PM (IST)

কেকের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ। একাধিক অভিযোগে গোয়ায় ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। কাল আনা হচ্ছে কলকাতায়।
রোদ্দুর রায়ের গ্রেফতারি নিয়েও শুরু তরজা। মনীষীদের উদ্দেশে কুকথার সময় নীরব কেন? প্রশ্ন অনুপম হাজরার। জহর চেনে জহুরি! পাল্টা শান্তনু।
আনিস-খুনে সিবিআই চেয়ে মামলা। শুনানি শেষ। রায়দান স্থগিত। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে? প্রশ্ন বিচারপতির।
ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই নজরে আরও অনুব্রত-ঘনিষ্ঠ। এবার সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দুর্গাপুরের ক্যাম্পে জিজ্ঞাসাবাদ।
৮ মাস পরে ফের গ্রেফতার কসবার ত্রাস সোনা পাপ্পু। বালিগঞ্জ থেকে পাকড়াও। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে আরও ৭ সঙ্গী গ্রেফতার।