Nojore 9ta: ভাটপাড়ার পর জগদ্দল, ১২ ঘণ্টার মধ্যে ফের শ্যুটআউট

১৮ দিনে ২ মৃত্যু। হাওড়ায় বিদ্যুতের মরণফাঁদ। উলুবেড়িয়ায় ল্যাম্পপোস্টের ছেঁড়া তার সাইকেলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। 
সমস্যার কথা স্বীকার বিদ্যুৎ বণ্টন সংস্থার।

বিভিন্ন বাতিস্তম্ভ থেকে নিয়মিত চুরি বিদ্যুৎ। নারকেলডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যুতে পুরসভার অভিযোগ সায় দিয়ে দাবি বাসিন্দাদের।

আকাশ দখল করে তারের জট, খোলা সুইচ বোর্ড। ঝুলছে গোছা গোছা তার। খোলা জয়েন্ট বক্স। বিপজ্জনক ছবি নারকেলডাঙায়। প্রাণহানির পর পরিদর্শন পুরসভা।

 

ভাটপাড়ার পর জগদ্দল। ১২ ঘণ্টার মধ্যে ফের শ্যুটআউট। মদের আসরে ১৯ বছরের তরুণকে গুলি করে খুন। গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৩।

ভাটপাড়ায় ব্যবসায়ীকে ঘিরে ধরে ৮ রাউন্ড গুলি। নিহত সালামউদ্দিনের নামেও থানায় ১১টি অভিযোগ। পুরসভার টেন্ডার নিয়ে বিবাদ, নাকি পুরনো শত্রুতা, তদন্তে পুলিশ।

উত্তরের পর দক্ষিণ ২৪ পরগনা। নরেন্দ্রপুরে ঘর থেকে উদ্ধার গুলিবিদ্ধ ব্যক্তির দেহ। ঘর থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ।

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৮২২ জন, মৃত ৩। পজিটিভিটি রেট ১৪ দশমিক এক শূন্য শতাংশ। দেশে একদিনে আক্রান্ত ১৬ হাজারের বেশি, মৃত ৩১।

ভারতীয় ফুটবলে যৌন হেনস্থার অভিযোগ। অনূর্ধ্ব সতেরো জাতীয় মহিলা দলের সহকারি কোচকে ছাঁটাই করল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। ট্যুইট করে জানালেন সিওএ-র সদস্য।

 ভালো নেই পরিচালক তরুণ মজুমদার। শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রেখে করা হল ডায়ালিসিস। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola