Nojore 9ta: সাতসকালে ক্যানিংয়ে ৩জন তৃণমূল নেতা খুন!

সাতসকালে ক্যানিংয়ে ৩জন তৃণমূল নেতা খুন! সবজি খেতে কৃষক সেজে অপেক্ষা, বাইক আসতেই গুলি, গলা কেটে খুন করে আততায়ীরা চম্পট। 

পার্টি অফিসে যাওয়ার পথে ২ বুথ সভাপতি-সহ তৃণমূলের অঞ্চল সভাপতি খুন! ৪জনকে চিহ্নিত করে তল্লাশি পুলিশের। 

এলাকার দখল নিতেই ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুন। টার্গেট ছিল পঞ্চায়েত সদস্য স্বপন, প্রমাণ লোপাটে ২ সঙ্গী খুন, অনুমান পুলিশের। 

ক্যানিংয়ে একসঙ্গে ৩ নেতা খুন। নিরাপত্তাহীনতায় খোদ তৃণমূল বিধায়ক। 

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে বিজেপির হাত দেখছে দাবি তৃণমূলের। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব শুভেন্দুর। কী করছিল পুলিশ? প্রশ্ন সেলিমের। 

চলছে অভূতপূর্ব সন্ত্রাস, আতঙ্কে রাজ্যবাসী। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরেই আক্রমণে রাজ্যপাল। পক্ষপাতমূলক আচরণ, পাল্টা কুণাল।

 

পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি বনগাঁর বিজেপি নেতার। গুরুত্বে নারাজ তৃণমূল।

শুভেন্দুর পর এবার দিলীপ। চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য বিতর্কে রাজভবনে তৃণমূল। 

 

সল্টলেক-যাদবপুর, কসবা থেকে বাগদা। প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ৬টি টিমের তল্লাশি। মানিকের ২টি বাড়িতে অভিযান।

শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড়ের সন্ধানে এবার বাগদায় সিবিআই। উপেনের সেই রঞ্জন ওরফে চন্দনের বাড়িতে গিয়ে নোটিস। হাজিরার নির্দেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola