Nojore 9ta: স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা

কাজ হল না আবেদনে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা। কল্যাণময়, সুবীরেশ-সহ ৬জনেরও হাজতবাস। 

শরীর দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন। আলিপুর কোর্টে সিবিআইয়ের মামলায় কাতর আবেদন পার্থর। মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নের মুখে।

নিয়োগ দুর্নীতিতে সাসপেন্ড, একের পর এক নেতার আক্রমণ, তাও দলের পাশে পার্থ। 

 

শিক্ষক নিয়োগ দুর্নীতি পরিকল্পিত অপরাধ। পার্থর জামিনের বিরোধিতা করে সওয়াল ইডির। কিছু না পাওয়া যাওয়ার পাল্টা দাবি পার্থর আইনজীবীর। 

কতদিন ধরে চলবে তদন্ত? ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। দ্রুত তদন্ত শেষ করতে চাই, ৬ মাস তো লাগবেই, জানালেন তদন্তকারী অফিসার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola