Nojore 9ta: কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক
ABP Ananda | 21 Nov 2022 11:18 PM (IST)

কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক। জল স্প্রে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের।
রাষ্ট্রপতিকে কুমন্তব্যে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে বিধানসভায় ধুন্ধুমার। মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় ওয়াকআউট বিজেপির। কলেজ স্কোয়ারে মহিলা মোর্চার মিছিল।
পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। হাতছাড়া ঝালদা পুরসভা। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতাই প্রমাণ করতে পারল না শাসক দল। ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ার পথে কংগ্রেস।