Nojore 9ta: নদিয়ার সভা থেকে আক্রমণে নাড্ডা
আবাস, মিড ডে মিলের পরে এবার ১০০ দিনেও কেন্দ্রীয় দল (Central Team)। ১০টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যাবে ১২ জেলায়। রাজ্যের সহযোগিতা চেয়ে চিঠি কেন্দ্রের।
জব কার্ডে বেলাগাম অনিয়মের অভিযোগ। স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি, দাবি শুভেন্দুর। আগে বকেয়া মেটাও, তারপরে তদন্ত, পাল্টা ফিরহাদ।
নদিয়ার সভা থেকে আক্রমণে নাড্ডা (JP Nadda)। আগে পাওনা দিন, পাল্টা তৃণমূল।
ভিক্ষা নয়, প্রাপ্য দিন। রাজ্য থেকে জিএসটি, আয়কর তুলছে, আবার রেডও করছে, কেন্দ্রকে নিশানা মমতার। টাকা নিলে হিসেব দিতেই হবে, পাল্টা বিজেপি।
জল্পনা উস্কে আলিপুরদুয়ারে সরকারি মঞ্চে অভিষেক। সাংসদ, তাও ডেকেছি বলেই এসেছে, বললেন মুখ্যমন্ত্রী। দল-সরকার একাকার, কটাক্ষ বিরোধীদের।