Ashoknagar: জমা জলে ঘুরছে সাপ! চূড়ান্ত দুর্ভোগে অশোকনগর-কল্যাণগড় পুরসভার দুই ওয়ার্ডের বাসিন্দারা | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2021 01:20 PM (IST)

একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষার বৃষ্টির জল পুরোপুরি নামার আগেই ফের নিম্নচাপের বৃষ্টি। চূড়ান্ত দুর্ভোগে অশোকনগর কল্যাণগড় পুরসভার ৯ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। চারদিকে জমা জল। পাটাতন ফেলে যাতায়াত করতে হচ্ছে। ঘুরে বেড়াচ্ছে সাপ, বিষাক্ত পোকামাকড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জলের কারণে চর্মরোগে ভুগতে শুরু করেছেন অনেকেই। গতকাল এলাকায় যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বাগজোলা খাল সংস্কার হলে এই সমস্যা মিটবে বলে আশ্বাস দেন তিনি। তবে বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের জেরে ফের বৃষ্টির সম্ভাবনা থাকায় আশঙ্কার প্রহর গুনছেন অশোকনগরের এই দুটি ওয়ার্ডের বাসিন্দারা।