North 24 Parganas: 'উত্তর ২৪ পরগনাকে অবিলম্বে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক', জগদ্দলে বোমাবাজিতে প্রতিক্রিয়া রাহুল সিনহার। Bangla News
ABP Ananda | 27 Nov 2022 11:22 AM (IST)

জগদ্দলে ফের বোমাবাজি। গতকাল রাতে ১৭ নম্বর ওয়ার্ডে বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাড়ির সামনে বোমাবাজি হয়। বোমার স্প্লিন্টারে জখম হন ৪ জন। আহতদের ৩ জনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন নার্সিংহোমে চিকিত্সাধীন। বিয়ে বাড়িতে লাউড স্পিকার বাজানো নিয়ে গন্ডগোলের জেরেই বোমাবাজি বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। কী বললেন রাহুল সিনহা?