Durga Puja 2022: উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি দুই বাংলা, উত্সবের আবহে মুছে গেল সীমান্তের বেড়াজাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2022 07:57 PM (IST)

উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি দুই বাংলা। এপারে উত্তর ২৪ পরগনার টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। ইছামতীতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় করলেন দুই পাড়ের মানুষ। উত্সবের আবহে মুছে গেল সীমান্তের বেড়াজাল।