Fire: পেট্রাপোলে ট্রাকের টার্মিনাসে আগুন, পুড়ে ছাই ৯টি তুলো বোঝাই ট্রাক | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Nov 2021 08:55 AM (IST)

ভাইফোঁটার রাতে বনগাঁর পেট্রাপোলে পণ্যবাহী গাড়ির টার্মিনাসে বিধ্বংসী আগুন। ভস্মীভূত তুলো বোঝাই ৯টি ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টা নাগাদ পেট্রাপোল টার্মিনাসে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় একের পর এক তুলো বোঝাই ট্রাক। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় ভোররাতে নিয়ন্ত্রণে এলেও, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরের কাছে নারায়ণপুরের ঘোষপাড়ায় একটি ফোম কারখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ৫টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রেও আগুন লাগার কারণ জানা যায়নি।