Ichhapur Murder: কী কারণে নৃশংসভাবে গলা কেটে মহিলাকে খুন? বাড়ছে রহস্য।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2022 11:34 AM (IST)

উত্তর ২৪ পরগনার ইছাপুরে একাকী মহিলাকে গলা কেটে খুনের ঘটনায় বাড়ছে রহস্য। লুঠপাট হয়নি বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মেলেনি মহিলার মোবাইল ফোন। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ৭৩ বছরের সিক্তা চট্টোপাধ্যায়। মেয়ে থাকেন পুণেতে। গতকাল রাতে সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মহিলা। পরে দেহ উদ্ধার করে নোয়াপাড়া থানার পুলিশ। কী কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে।