North 24 Pargana: জঙ্গল থেকে কুড়োনো কৌটো দেখতে গিয়ে বিস্ফোরণ! রহড়ায় মৃত্যু কিশোরের।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2022 01:00 PM (IST)

রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ। ১৭ বছরের কিশোরের মৃত্যু। আজ সকালে রহড়ার রুইয়া মধ্যপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কিশোরের দাদুর দাবি, এদিন সকালে রহড়া থানার পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনেন। সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। থানার পিছনে বোমা কোথা থেকে এল, খতিয়ে দেখা হচ্ছে।