North 24 Pargana: ব্যারাকপুরে উদ্ধার ১০০ কেজি বোমার মশলা, ধৃত ৩। Bangla News
ভাটপাড়ায় বোমা উদ্ধারের পর, এবার ব্যারাকপুরে উদ্ধার ১০০ কেজি বোমার মশলা। বিস্ফোরক পাচার ও বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ৫০ কেজি করে পটাশিয়াম নাইট্রেট ও আর্সেনিক সালফাইড বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় ব্যারাকপুরের বাসুদেবপুর থানা এলাকার কেউটিয়ায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে তিনজনকে। ধৃতদের মধ্যে দু’জন ভাটপাড়া ও একজন জগদ্দলের বাসিন্দা।
Tags :
Barrackpore Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda North 24 Parganas ABP Ananda Bengali News