Duttapukur: তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনেও চোর কটাক্ষ
ABP Ananda | 12 Aug 2023 01:20 PM (IST)

এবার তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনেও চোর কটাক্ষ। দলের হুইপ অগ্রাহ্য করে নিজেদের মনোনীত পঞ্চায়েত সদস্যকেই প্রধান নির্বাচন করলেন তৃণমূলের একাংশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতে পরাজিত হন দলের নির্বাচিত প্রধান পদপ্রার্থী অমল বিষ্ণু। হেরে যাওয়ার পর, গতকাল তাঁকে উদ্দেশ্য করে দলেরই একাংশ মাটি পাচার-সহ একাধিক অভিযোগ তুলে চোর বলে কটাক্ষ করে। ৩০ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল পায় ২৭টি আসন। নির্দল ২ ও সিপিএম একটি আসনে জেতে। দলের নির্দেশ না মেনেই ভোটাভুটি হয়। দলীয় প্রার্থীকে পরাস্ত করে ২৩-৭ ভোটে জিতে যান বিক্ষুব্ধদের প্রার্থী মেঘনাদ দাস। দুর্নীতির অভিযোগ থাকায়, দলীয় প্রধান পদপ্রার্থীর বিরোধিতা, দাবি বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।