North 24 Pargana : বসিরহাট স্টেশনে RPF-র এসআই ও কনস্টেবলের ওপর 'হামলা' দুষ্কৃতীদের, চলল 'গুলিও'!।Bangla News

উত্তর ২৪ পরগনার বসিরহাটে স্টেশন সংলগ্ন এলাকায় আরপিএফের এক এসআই ও কনস্টেবলের ওপর হামলার অভিযোগ। দুষ্কৃতীরা তাঁদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। গন্ডগোলের সময় গুলি চালানোর অভিযোগ উঠলেও পুলিশ তা স্বীকার করেনি। তবে এ নিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেনি কোনও পক্ষই। পুলিশ সূত্রে খবর, স্থানীয় কয়েকজনের সঙ্গে আরপিএফের ওই দুই কর্মীর গন্ডগোল হয়। তার জেরেই ওই ঘটনা। আরপিএফের দুই কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola