North 24 Parganas: দেগঙ্গার রাজুুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে মিলল ড্রামভর্তি চাল
মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধেই! দেগঙ্গার রাজুুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে মিলল ড্রামভর্তি চাল! চাল চুরি করে লুকিয়ে রাখার অভিযোগে শিক্ষকদের তালা মেরে আটকে রাখলেন গ্রামবাসী। এমনকী, শিক্ষকদের মারধর করারও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, সকুলের টিচার ইনচার্জ সমীরকুমার দে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের চাল চুরি করছেন। সেই অভিযোগে টিচার ইনচার্জ ও চৈতন্য পাল নামে এক পার্শ্বশিক্ষককে আটকে রাখেন তাঁরা। টিচার ইনচার্জকে নিশানা করে পার্শ্বশিক্ষকের দাবি, তাঁর সই জাল করে মিড ডে মিলের চাল দিনের পর দিন চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও, টিচার ইনচার্জের অভিযোগ, চৈতন্য পাল সকুলের বই অন্যত্র বিক্রি করে দেন। আর মিড ডে মিলের দুর্নীতি তাঁর আমলে হয়নি বলে দাবি করেছেন তিনি।