Illegal Sand Mining : ৮ মাস বন্ধ থাকার পর ফের গঙ্গার ঘাটে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। ABP Ananda Live
ABP Ananda | 06 Sep 2023 04:05 PM (IST)

এবিপি আনন্দের খবরের জেরে ৮ মাস বন্ধ থাকার পর উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটিতে গঙ্গার ঘাটে ফের অবৈধভাবে তোলা হচ্ছে বালি। এবিপি আনন্দের ক্য়ামেরায় ধরা পড়ল সেই ছবি। গঙ্গার পারে তুলে রাখা হচ্ছে বালি। অথচ জানেন না কামারহাটি পুরসভার পুরপ্রধান। গত বছরের ডিসেম্বরে গঙ্গা থেকে অবৈধভাবে বালি (Illegal Sand Mining) তোলার খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। তারপরেই সক্রিয় হয় প্রশাসন। বন্ধ হয় অবৈধভাবে বালি তোলা। কিন্তু, ৮ মাস কাটতেই ফের ধরা পড়ল সেই ছবি।