Udayan Guha: কোচবিহারের দিনহাটার সভা থেকে কী হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর? Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2022 08:38 AM (IST)

সরকারি আবাস যোজনার জন্য কাটমানি নিলেই এফআইআর! যিনি কাটমানি দেবেন এবং যিনি টাকা নেবেন, দু’জনের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানানো হবে। কোচবিহারের দিনহাটার সভা থেকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের নেতারা কাটমানি তুলতে গেলেই মার খাবেন! পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও।