Haimanti Ganguly: এবার হৈমন্তীর অফিসের খোঁজ পেল এবিপি আনন্দ। ABP Ananda Live
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2023 12:30 PM (IST)

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এসেছে এক 'রহস্যময়ী নারী'র নাম। হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়। এবার হৈমন্তীর অফিসের খোঁজ পেল এবিপি আনন্দ। ডালহৌসী এলাকার এই বিল্ডিংয়ের ৫ তলায় ৪১২ নম্বর রুমে হৈমন্তী অ্য়াগ্রো প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিস। অফিস বর্তমানে তালাবন্ধ। তবে, দরজার বাইরে একটি ফোন নম্বর দেওয়া। সেই নম্বরে ফোন করলে, হিন্দি ও মারাঠি ভাষায় অটোমেটিকালি বলা হচ্ছে এই নম্বরটি ইনঅ্য়াক্টিভ রয়েছে। আশপাশের অফিসের কর্মীদের দাবি, হৈমন্তীর অফিসটি অনেকদিন ধরেই তালাবন্ধ।