Train Cancel Update : কমবে বাতিল ট্রেনের সংখ্যা, সামান্য স্বস্তি নিত্যযাত্রীদের
আগামীকাল থেকে শিয়ালদা মেন লাইনে বাতিল ট্রেনের সংখ্যা কমবে। কিন্তু ২০ মার্চ পর্যন্ত মেন লাইনে জারি থাকবে ট্রেন বাতিল। গত ৩ দিনে প্রচুর ট্রেন লেটে চললেও, এবার থেকে সময়েই চলবে ট্রেন, রেল সূত্রে খবর। কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে থার্ড লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। ট্রেন বাতিল, ট্রেন লেট চলায় দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা