Nusrat Jahan: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান, নির্ধারিত সময়ের আগেই পৌঁছলেন
ABP Ananda | 12 Sep 2023 03:41 PM (IST)

ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগে পৌঁছলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সকাল ১১টায় তলব করা হয়েছিল নুসরত জাহানকে। ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছিল ইডি। হাতে ফাইল, অন্যান্য নথিপত্র নিয়ে ইডি দফতরে নুসরত। সকাল ১০.০৯ নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে রওনা দেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ৩ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান।