Nusrat Jahan: সিজিও কমপ্লেক্স থেকে সটান মন্দিরে, পুজো দিলেন নুসরত
ABP Ananda | 12 Sep 2023 08:00 PM (IST)

ফ্ল্যাট প্রতারণা মামলায় নয় নয় করে টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতর থেকে বেরিয়েই মন্দিরে ছুটলেন তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সটান গাড়িতে উঠে বাড়িপ দিকে রওনা দেন নুসরত। কিন্তু বাড়িতে না ঢুকে, বাড়ির কাছে একটি মন্দিরে প্রথম ঢোকেন নুসরত। সেখানে পুজো দেন তিনি।