✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

OBC Case: ফের জটে ওবিসি সংরক্ষণ! রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ

ABP Ananda  |  18 Jun 2025 08:09 AM (IST)
ABP News

ABP Ananda Live: রাজ্য় সরকারের OBC-সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। 'বিভিন্ন বিষয়ে যে চার-পাঁচটা বিজ্ঞপ্তি, তাতে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য় সরকার।' মন্তব্য করেন, বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি, রাজ্য় সরকারের উদ্দেশ্য়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, আমরা আগেও বলেছি, যে OBC শ্রেণিভুক্ত ৬৬টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে, আপনারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে তাহলে সেই অবধি কোনও পদক্ষেপ করবেন না।


 


সোশাল মিডিয়ায় একের পর এক হুঙ্কার। ইরান-ইজরায়েলের একে অপরকে লক্ষ্য করে হামলা-পাল্টা হামলার মধ্যেই সুর চড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার মতো কোনও কাজ "এখনকার মতো" করবে না আমেরিকা। আমেরিকা চাইলে আগেই তাঁকে হত্যা করতে পারত, কিন্তু তা থেকে বিরত আছে বলে Truth Social -এ পোস্ট করেছেন ট্রাম্প। এর পিছনে কারণও দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, আমেরিকার সাধারণ নাগরিক এবং বাহিনীর বিরুদ্ধে কোনও প্রত্যাঘাত এড়াতে তারা এমনটা না করার সিদ্ধান্ত নিয়েছে।


এর পাশাপাশি ইরানের উদ্দেশে ট্রাম্প হুঙ্কার ছাড়েন, "নিঃশর্ত আত্মসমর্পণ" করতে হবে। Truth Social -এ তিনি লিখেছেন, "আমরা জানি ঠিক কোথায় তথাকথিত 'সর্বোচ্চ নেতা' লুকিয়ে আছেন। উনি খুব সহজ টার্গেট, কিন্তু ওখানে নিরাপদে আছেন-আমরা ওঁকে হত্যা করব না, অন্তত এখনকার মতো নয়।" তাঁর সংযোজন, "আমরা সাধারণ নাগরিক বা আমেরিকার জওয়ানদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক চাই না। আমাদের ধৈর্য্য ক্রমশ ভেঙে যাচ্ছে।" পাশাপাশি তিনি একটি পোস্টে বড় হাতে লিখেছেন, "UNCONDITIONAL SURRENDER!" অর্থাৎ, ইরানের কাছে "নিঃশর্ত আত্মসমর্পণ" চান তিনি।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • OBC Case: ফের জটে ওবিসি সংরক্ষণ! রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.