ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন প্রভাবশালীদের নাম রয়েছে, দাবি ইডির

ABP Ananda  |  20 Mar 2023 03:56 PM (IST)
ABP News

শিক্ষক নিয়োগ (Recruitment) দুর্নীতিতে (Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ছাড়াও আরও নতুন প্রভাবশালীদের নাম রয়েছে, এবার প্রোমোটার অয়ন শীলকে (Ayan Sil) জেরা করে এমনই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি (ED)। 


অয়নকে জেরা করে মিলেছে ৪ থেকে ৫ জনের নাম, দাবি ইডি-র। জেরায় প্রভাবশালীদের নাম জানিয়েছেন অয়ন, এমনটাই বলা হয়েছে ইডির তরফে। শুধু তাই নয়, ম্যারাথন তল্লাশিতেও প্রভাবশালীদের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ইডি সূত্রে। এছাড়াও অয়ন শীলকে জেরা করে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, দাবি ইডি-র।                                                       


৩৭ ঘণ্টা ধরে প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। ইডি-র দাবি অনুযায়ী, প্রোমোটারের অফিসের এই ড্রয়ার থেকে উদ্ধার হয়েছে একের পর এক OMR শিট ও নিয়োগ সংক্রান্ত নথি। ২০১২-র টেটেও হয়েছে কোনও দুর্নীতি? কেন এই প্রশ্ন ?  শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র। অয়ন শীলের অফিসে মিলেছে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকা, খবর ইডি সূত্রে। তবে কি ২০১২-র টেটেও হয়েছে কোনও দুর্নীতি? উঠছে প্রশ্ন। রাজ্যজুড়ে দুর্নীতি চক্রে মিলেছে ২০ জন এজেন্টের হদিশ ।           


শুধু তাই নয়, ওই অফিসের দেওয়ালে ঝুলছে বিভিন্ন সরকারি দফতরের NOC সার্টিফিকেট। বাড়ির মালিকের দাবি, সরকারি ঠিকাদার পরিচয়ে এই অফিস ভাড়া নিয়েছিলেন অয়ন শীল।             


শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ বিপুল নথি! ইডি সূত্রে এমনই দাবি করার পর প্রশ্ন উঠছে, শিক্ষায় নিয়োগ দুর্নীতির পাশাপাশি রাজ্যের অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও কি দুর্নীতি হয়েছে? বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও কি সক্রিয় ছিল বেআইনি চক্র? কথায় বলে, কেঁচো খুঁড়তে কেউটে!  বিরোধীরা বলছেন, প্রবাদের সঙ্গে বাস্তব যেন মিলে গেল রবিবার এক দুর্নীতির তদন্তের রাস্তায় হাঁটতে গিয়ে এবার সামনে এল আরেক দুর্নীতির আভাস!

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন প্রভাবশালীদের নাম রয়েছে, দাবি ইডির

TRENDING VIDEOS

রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস20 Minutes ago

"এই বছরের মধ্যেই সব CAA সার্টিফিকেট দেওয়া হবে," মতুয়াগড়ে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর26 Minutes ago

রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার।45 Minutes ago

জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী।1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন