Mamata Banerjee: ফের একবার মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2022 12:23 PM (IST)

মুম্বইতে উদ্ধব শিবিরের অন্যতম মুখ, সঞ্জয় রাউতকে ডেকে পাঠিয়েছে ইডি। এই প্রেক্ষিতে ফের বিজেপির বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।