Nojore 9ta:একের পর এক দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, কর্মীদের হুঁশিয়ারি মমতার

মুকুলকে বিরোধী দলনেতা করতে ধনকড়ের মধ্যস্থতা চেয়েছিলেন মমতা। রাজি হননি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিস্ফোরক দাবি শুভেন্দুর। পাগলের প্রলাপ, পাল্টা কটাক্ষ কুণালের। 

আবাসে দুর্নীতির অভিযোগে বাম-বিক্ষোভে মালদায় তুলকালাম। মানিকচকে বিডিও অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বসিরহাটে পথ অবরোধ, পুলিশের লাঠিচার্জ। 

একের পর এক দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। কর্মীদের হুঁশিয়ারি মমতার। 
 

ভগবানপুরের সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দুর। শুধুই কুৎসার রাজনীতি, পাল্টা আক্রমণে তৃণমূল। 

বিশেষ কর্মী সম্মেলনে কু-কথার বিরুদ্ধে সরব মমতা। বিরোধী থাকার সময়ে ধ্বংসাত্মক কিছু করিনি, দাবি তৃণমূলনেত্রীর। বিধানসভায় ভাঙচুরকাণ্ড নিয়ে কী বলবেন? প্রশ্ন সুজনের।

পুরনো অঞ্চল সভাপতিদের কেন পুনর্বহাল? প্রশ্ন তুলে বাঁকুড়ার সিমলাপালে তৃণমূলের পার্টি অফিসেই কর্মীদের একাংশের তাণ্ডব। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি নেতৃত্বের।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ। অভিযোগ জানাতে অ্যাপ। ৬০দিন ধরে বাড়ি বাড়ি যাওযার ঘোষণা। ভোটের আগে নাটক, কটাক্ষ শুভেন্দুর। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola