Sand Smuggling: এবিপি আনন্দের খবরের জের, সোনারপুরে বালিচুরিকাণ্ডে গ্রেফতার এক

এবিপি আনন্দের খবরের জের। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অবৈধ বালিখাদান নিয়ে খবর সম্প্রচারের পর সক্রিয় হল পুলিশ প্রশাসন। একজনকে গ্রেফতার করা হল। বাজেয়াপ্ত করা হয়েছে মাটি কাটার যন্ত্র, পাম্প, লরি। ভেঙে দেওয়া হল অবৈধ বালিখাদানের ধারে গজিয়ে ওঠা অস্থায়ী গুমটি অফিস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola