Road Accident : গাড়িকে পাশ কাটাতে গিয়ে মোটরবাইক থেকে দুই শিশু-সহ নদীতে পড়ে গেলেন দম্পতি
গাড়িকে পাশ কাটাতে গিয়ে মোটরবাইক থেকে দুই শিশু-সহ নদীতে পড়ে গেলেন দম্পতি। জলে ডুবে মৃত্যু হল ৭ মাসের শিশুর। গতকাল রাত ৯টা নাগাদ আলিপুরদুয়ারের ফালাকাটায় দুর্ঘটনা ঘটে। চরতোর্সা নদীর ওপর অস্থায়ী সেতু মেরামতির কাজ চলছে। যানজট লেগেই থাকে। ৭ মাস ও ৫ বছরের দুই শিশুপুত্রকে নিয়ে ফালাকাটা থেকে আলিপুরদুয়ারে ফিরছিলেন দম্পতি। অস্থায়ী সেতুর ওপর আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে দুই শিশুকে নিয়ে নদীতে পড়ে যান দম্পতি।