Gariahat: গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধারের ঘটনায় ধৃতদের জেরায় উঠে এল এক ব্যবসায়ীর নাম | ABP Ananda LIVE
ABP Ananda | 10 Feb 2023 02:55 PM (IST)

গড়িয়াহাটে (Gariahat) একটি গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় ধৃতদের জেরায় উঠে এল এক ব্যবসায়ীর নাম। পুলিশ সূত্রে দাবি, এই টাকা ওই ব্যবসায়ীর। কিন্তু, গাড়িতে এত টাকা কেন রাখা হয়েছিল? টাকার উৎসই বা কী? তার খোঁজ চালাচ্ছে পুলিশ। যে গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সেই গাড়ির মালিক লেকটাউনের (Laketown) বাসিন্দা নিশীথ রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।