Primary TET : টেট উত্তীর্ণদের ইন্টারভিউ দিতে এসে প্রাথমিক শিক্ষা দফতরে ভুয়ো চাকরিপ্রার্থী গ্রেফতার
ABP Ananda | 02 May 2023 11:32 PM (IST)

টেট উত্তীর্ণদের ইন্টারভিউ দিতে এসে প্রাথমিক শিক্ষা দফতরে ভুয়ো চাকরিপ্রার্থী গ্রেফতার। অভিযুক্ত বাপ্পা দেবনাথ উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা। ২০১৪-২০১৭ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ চলার সময় সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পর্ষদ কর্মীদের। তারপরে অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।