Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে বাস, আহত ১
বড়দিনের সকালে হাওড়া ময়দানে জেলাশাসকের অফিসের সামনে পথ দুর্ঘটনা। ২৮ নম্বর রুটের একটি বেসরকারি বাস গ্যারেজে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে। আহত হন এক পথচারী। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের চালককে আটক করেছে হাওড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাস ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা।
Tags :
Accident Bus ABP Ananda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live Maidan