Panchayat Election: মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর
ABP Ananda | 24 Jun 2023 05:40 PM (IST)

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। মৃত দুষ্কৃতীর নাম আলিম শেখ। আলিম বেলডাঙারই কাপাসডাঙার বাসিন্দা। সকালে এলাকার পাটক্ষেতে বোমা বাঁধা হচ্ছিল, খবর পুলিশসূত্রে। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। কংগ্রেসের অভিযোগ, বোমা বাঁধার জন্য ওই দুষ্কৃতীকে ভাড়া করেছিল তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অনেক বোমা। ৬ ঘণ্টা পর এলাকায় পৌঁছল বম্ব ডিসপোজাল স্কোয়াড