Haridevpur Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন? হরিদেবপুরে তরুণীর মৃত্যুতে গ্রেফতার আরও ১
হরিদেবপুরে তরুণী ডালিয়া চক্রবর্তীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অর্জুন দাস। গতকাল গ্রেফতার হন মূল অভিযুক্ত অরুণাভ পাত্র। ধৃতদের বিরুদ্ধে ৩০২, খুন, ২০১ তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন হন তরুণী, দাবি পুলিশের।