Howrah Assault Case: হাওড়ার শ্যামপুরে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন বাবা, গ্রেফতার আরও ১
হাওড়ার শ্যামপুরে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বাবা খুন। দশম শ্রেণির ছাত্রীর বাবাকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার আরও ১। ধৃতের বিরুদ্ধে খুন ও পকসো আইনে মামলা রুজু। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ২, আরও এক অভিযুক্ত পলাতক।