Dengue: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, বেলেঘাটা আইডি-তে মৃত্যু পাটুলির বৃদ্ধার
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছুঁল। বেলেঘাটা আইডি-তে মৃত্যু পাটুলির বৃদ্ধার। মৃতের নাম মঞ্জুরিকা রায়, বয়স ৮০। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ৩০ নভেম্বর হাসপাতালে ভর্তি । হাসপাতালে ভর্তি থাকাকালীন ডেঙ্গি ধরা পড়ে পরীক্ষায়। আজ দুপুরে বেলেঘাটা আইডি-তে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ। এই নিয়ে কলকাতা ডেঙ্গি আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু।
Tags :
Kolkata Dengue West Bengal Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News