Adeno Virus: অ্যডিনো আতঙ্কের মাঝেই সদ্যোজাতের মৃত্যু | ABP Ananda LIVE
রবিবার বারাসাত হাসপাতালে সন্তানের জন্ম দেন বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবপল্লির বাসিন্দা এক মহিলা। জন্মের পরই অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত। ওইদিনই ফুলবাগানের বি সি রায় হাসপাতালে এনে ভেন্টিলেশনে রাখা হয় নবজাতককে। আজ সকালে তার মৃত্যু হয়। অ্যডিনো (Adeno Virus) আতঙ্কের মাঝেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে (Hospital) বাড়ছে শিশুর মৃত্যু (Child Death)