Onion price Hike: কলকাতার বিভিন্ন বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। ABP Ananda Live
ABP Ananda | 01 Nov 2023 01:22 PM (IST)

Kolkata Market: সেঞ্চুরি হাঁকানোর দিকে ছুটছে পেঁয়াজের দাম (Onion price Hike) । রকেটের গতিতে দাম বাড়ছে পেঁয়াজের। কলকাতার বিভিন্ন বাজারে (Kolkata Market) ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহেও পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম বাড়লে দ্বিগুণেরও বেশি। জোগান কম থাকার দাবি পেঁয়াজ বিক্রেতাদের। উৎসবের মরশুমে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল ক্রেতার। ABP Ananda Live