Hooghly: ঝড়ে চন্দননগর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ওভারহেডে গাছ পড়ে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2021 10:42 PM (IST)

ঝড়ে চন্দননগর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ওভারহেডে গাছ পড়ে আগুন। এর পরেই বিদ্যুতের তারে আগুন লেগে যায়। কিছুক্ষণ বন্ধ থাকে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। শনিবার হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়।